বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের “বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬

আসসালামু আলাইকুম,

বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের “বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬” আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি প্রাঙ্গণে আয়োজিত হয়েছে ও সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা মোরশেদ আহম্মদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান, ৫ নং পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবু সিনা ছৈয়দ তারেক, অধ্যক্ষ, চৌমুহনী সরকারি এস. এ. কলেজ, নোয়াখালী ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ এর মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নাজির আহমেদ, সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মমিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং পশ্চিম জোড়কানন ইউনিয়ন এর সভাপতি জনাব মোঃ শাহাদাত আলী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির রেক্টর ও সাবেক সভাপতি জনাব মোঃ মামশাদ আলম, সাবেক সদস্য জনাব শাখাওয়াত হোসেন, সাবেক সদস্য জনাব নুরুল আমিন, সাবেক সভাপতি জনাব শাহীন আলম, সাবেক সভাপতি জনাব সাইদুর রহমান খন্দকার, সাবেক সদস্য রাজ খান, কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, বিজ্ঞান ও শিক্ষা সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক শাখাওয়াতুর রহমান ইমন, কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ অন্যান্য সাবেক ও বর্তমান সদস্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ। সভাপতিত্ব করেন জয় চন্দ্র শীল, সভাপতি, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ সহায়তা ও সনদপত্র তুলে দেন। আঞ্চলিক শিক্ষা সমন্ধে বিভিন্ন আলোচনা করেন ও শিক্ষার্থীদের সৎ পথে থাকার ও ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার উপদেশ দেন। অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রযুক্তির ব্যবহার এ সতর্কতা অবলম্বন করতে ও খারাপ দিকগুলো বর্জন করার পরামর্শ ও দেন। বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির এমন উদ্যোগ আঞ্চলিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে মন্তব্য করেন।

🌐www.ussobd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *