-


বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি এর উদ্যোগে ৩৩ তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জের ঐতিহ্যবাহী সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির উদ্যোগে ৩৩ তম বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ টি এ হাই স্কুল এন্ড কলেজ ভবনে উৎসবমুখর পরিবেশে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১০০ টি (MCQ) এর মাধ্যমে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় ১৭ টি স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৪৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরিক্ষাটি সকাল ১১ টা থেকে শুরু হয়ে ১২:৩০ মিনিটে শেষ হয়। পরিক্ষায় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, নরসিংদী সরকারি কলেজে মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক (অব.) নাজির আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক এ কে এম আব্দুল মমিন , বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির রেক্টর ও সাবেক সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, আব্দুল কাইয়ুম শিমুল ও মামসাদ আলম, সাবেক সদস্য জনাব জাকির হোসেন, সাবেক সভাপতি শাহিন আলম, সাইদুল ইসলাম খন্দকার ও ইয়াকুব আলী তুষার,সিনিয়র সদস্য সাখাওয়াতুর রহমান সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতি জয় চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। এছাড়া প্রত্যবেক্ষকের (Invigilator) দায়িত্ব পালন করেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক শিহাব উিদ্দন খন্দকার রাহিদ, কাউছার আহমেদ, আবু মুসা তপু, মোঃ ফাহিম আহমেদ, জানে আলম তুষার, মোঃ মুবিন, মোঃ ইসতিয়াক আহমেদ, নেয়ামত উল্লাহ গাজী, রাহাত খন্দকার, মুফতি খালিদ হাসান, রাজ খান, মোঃ শাহেদ, জহিরুল ইসলাম জনি, সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ, কাউসার মোশারফ কনক প্রমুখ।



বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির নেতৃত্বে জয় চন্দ্র শীল ও রিফাত
আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩০, ২০২৫
কুমিল্লার সদর দক্ষিন উপজেলার সুয়াগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাচীনতম সংগঠন “বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি”র ২০২৫- ২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ ) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর অধ্যাপক ড. আবু সিনা সৈয়দ তারেক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী জয় চন্দ্র শীল এবং সাধারণ সম্পাদক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান রিফাতকে নির্বাচিত করা হয়।
এতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো উজ্জ্বল হোসেন বিল্লাল, সহ- সভাপতি সাগর চন্দ্র শীল,যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার পারভেজ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে শিহাব উদ্দিন খন্দকার রাহিদ সহ সমিতির বিভিন্ন পদে সদস্যবৃন্দরার নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রেক্টর এবং লক্ষীপুর সরকারি কলেজ (সমাজবিজ্ঞান বিভাগের) অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. আবু সিনা সৈয়দ তারেক, সাবেক সভাপতি ও রেক্টর আব্দুল কাইয়ুম শিমুল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি ও রেক্টর এবং ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমাম হোসেন মজুমদার, , সাবেক সভাপতি শাহিনুল ইসলাম, সাবেক সভাপতি সাইদুর রহমান খন্দকারসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যরা সহ আরো অনেকে।
কমিটির বাকি সদস্য হিসেবে বিজ্ঞান ও শিক্ষা সম্পাদক পদে সাখাওয়াত হোসেন ইমন, তথ্য ও প্রচার সম্পাদক পদে আদিল ও সদস্য হিসেবে মুজিবুল হক এর নামসহ আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ১৯৮৭ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি। যা কুমিল্লা জেলার অন্যতম প্রাচীনতম সংগঠন। শিক্ষার্থীদের মাদকের মত করাল গ্রাস থেকে মুক্ত করে শিক্ষার দিকে ধাবিত করা, উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। ১৯৯০ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর পাশ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে সংগঠনটি। পাশাপাশি পুরো বছর ব্যাপী শিক্ষার্থীদের মানোন্নয়ন মূলক বিভিন্ন আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি।














