আশা করি, বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির সম্মানিত রেক্টরবৃন্দ, সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন।
আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের বৃত্তি প্রদান অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আমন্ত্রিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতনামা পৌঁছে দেওয়া হয়েছে।
ইনশাআল্লাহ, আগামী ২৩ অক্টোবর ২০২৬ তারিখে ২০২৫ সালের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, আজ পূর্ব ও পশ্চিম ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ করা হয়েছে। বৃত্তি কার্যক্রমের পরবর্তী প্রস্তুতিও যথারীতি এগিয়ে চলছে।
আশা করি, সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শে এবারের কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে।
ধন্যবাদান্তে
মেহেদী হাসান রিফাত
সাধারণ সম্পাদক
বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি







Leave a Reply